জ্বালানি তেল কিনতে লাগবে ‘ফুয়েল পাস’

জ্বালানি তেল অবৈধ মজুদ ঠেকাতে সরকার এ কিউআর কোডভিত্তিক ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা চালু করার প্রস্তুতি নিচ্ছে। আগামী সপ্তাহে পরীক্ষামূলক এই পদ্ধতি চালু করা হবে।
জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে মোটরসাইকেলে মোবাইল অ্যাপভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে জ্বালানি বিতরণ করা হবে। নিবন্ধিত যানবাহন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি কিনতে পারবে।
জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, ‘আমরা ইতিমধ্যে একটি অ্যাপস ডেভেলপ করছি। আশা করছি, এক সপ্তাহের মধ্যে দুই-একটি জায়গায় টেস্ট হিসেবে এটি চালু করতে পারব।’
এদিকে দেশের কয়েকটি জেলায় জ্বালানি বিক্রি নিয়ন্ত্রণে ম্যানুয়াল ফুয়েল কার্ড চালু করেছে জেলা প্রশাসন। সাতক্ষীরা, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে পেট্রল ও অকটেন কেনার ক্ষেত্রে এই কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস







