• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন: পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা

মানিকছড়িতে গৃহবধূর লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি    ৩১ মার্চ ২০২৬, ১০:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ভোলাইয়াপাড়া এলাকা থেকে তাসলিমা আক্তার কাজল (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টায় নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও নিহতের মা ফাতেমা বেগম ও বাবা আবদুর রহিম সংবাদকর্মীদের জানান পারিবারিক কলহের জেরে স্বামী ইব্রাহীম খলিল তাদের মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখে।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানাযায়, মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নিহত তাসলিমা  আক্তার কাজল ও তার স্বামী ইব্রাহীমের মধ্যে পারিবারিক নানা বিষয়াদি নিয়ে ঝগড়া হয়। 

কিছুক্ষণ পর সকাল সাড়ে ৯টার দিকে ঘরের সিলিংয়ের/ ভিমের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাসলিমা আক্তার কাজলকে দেখতে পেয়ে তার শিশু কন্যারা চিৎকার শুরু করে।

 এসময় স্বামীও পাশের একটি ঘরে নাস্তা তৈরীর কাজে ব্যস্ত ছিল। পরে স্থানীয়রা এগিয়ে এসে লাশটি উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. আল আমিন জানান, 'সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে হাসপাতাল  এসে  লাশটি দেখতে পাই।   গলায় ফাঁস দেয়ার আলামত পাওয়া গেছে। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন। ময়না তদন্ত শেষে বিস্তারিত ঘটনার রহস্য জানা যাবে'।

ভিওডি বাংলা/আলমগীর হোসেন/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, ব্যাহত জরুরি সেবা ও কৃষিকাজ
রাজারহাটে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, ব্যাহত জরুরি সেবা ও কৃষিকাজ
কাজ না করেই প্রকল্পের টাকা তুলে নেন ইউনিয়ন পরিষদের প্রশাসক!
কাজ না করেই প্রকল্পের টাকা তুলে নেন ইউনিয়ন পরিষদের প্রশাসক!
কৃষিযন্ত্রের তেলের জন্য মন্ত্রীকে কৃষকের ফোন!
কৃষিযন্ত্রের তেলের জন্য মন্ত্রীকে কৃষকের ফোন!