• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন: পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা

সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ

ক্রীড়া প্রতিবেদক    ৩১ মার্চ ২০২৬, ১০:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে এই হারের ফলে ছয় ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে নিজেদের অভিযান শেষ করেছে বাংলাদেশ।

বাছাই পর্বে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে বাংলাদেশ ছয় ম্যাচে একটি জয়, তিনটি পরাজয় এবং দুটি ড্র করেছে। অন্যদিকে, সিঙ্গাপুর সমানসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে।

এর আগে ঢাকায় অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচেও সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

আজকের ম্যাচে জয়ের লক্ষ্যে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। তবে শেষ মুহূর্তে গোলের দেখা না পাওয়ায় সেই প্রচেষ্টা ফলপ্রসূ হয়নি।

১৫তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ডান দিক থেকে সাদ উদ্দিনের চমৎকার ক্রসে ডি-বক্সে ফাঁকায় দাঁড়িয়ে থাকা শমিত সোম শট নিলেও বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়।

৩১তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে লিড নেয় সিঙ্গাপুর। গ্লেন কিউয়ে মাঝমাঠ থেকে এগিয়ে এসে জোরালো শট নেন। গোলরক্ষক মিতুল মারমা প্রথমে তা ঠেকালেও ফিরতি বলে ফরোয়ার্ড হারিস স্টুয়ার্ট সহজেই জালে পাঠান।

বিরতির পরও আক্রমণের ধারা বজায় রাখে বাংলাদেশ। ৫৫তম মিনিটে তপুর লম্বা থ্রো থেকে একটি সুযোগ তৈরি হলেও সিঙ্গাপুরের রক্ষণভাগ তা প্রতিহত করে।

শেষ পর্যন্ত একের পর এক আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোল পায়নি বাংলাদেশ। ফলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক সিঙ্গাপুর।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজকে বাদ দিয়ে পেসার সংকটে কেকেআর
মোস্তাফিজকে বাদ দিয়ে পেসার সংকটে কেকেআর
আইপিএলে বল পরিবর্তনে নতুন নিয়ম চালু
আইপিএলে বল পরিবর্তনে নতুন নিয়ম চালু
শেন ওয়ার্নের পরিবার পাচ্ছে ৪৫০ কোটি রুপি
শেন ওয়ার্নের পরিবার পাচ্ছে ৪৫০ কোটি রুপি