কুমারখালীতে গম কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা

কুষ্টিয়া কুমারখালীতে গম কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জিয়াউর রহমান নামে এক যুবক গুরুতর আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর ভবানীপুর মাঠে এই ঘটনা ঘটে। আহত জিয়াউর রহমান (৪০) চর মহেন্দ্রপুর গ্ৰামের গফুর প্রামাণিকের ছেলে।
জানা যায়, দুর্গাপুর গ্ৰামের মিজানুর রহমানের কাছ থেকে চর ভবানীপুর মাঠের দেড় বিঘা জমি লিজ নেয় জিয়াউর রহমান। সেই জমিতে গম চাষ করেছিলেন তিনি। কিন্তু একই জমি নিজের বলে দাবি করে মিজানুরের বড় ভাই ইদ্রিস আলী।
এই ঘটনাকে কেন্দ্র করে ইদ্রিসের নির্দেশে মঙ্গলবার দুপুরে মৃত সদর উদ্দিন প্রামাণিকের ছেলে মোঃ আফা প্রামানিক (৬৫), মোঃ আলম সর্দ্দার (৪২) জিয়াউর রহমানের গম জোর পূর্বক কাটতে গেলে। জিয়াউর রহমান বাধা দেয়। সেই সময় জিয়াউর রহমানের উপর হামলা চালায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া হাসপাতালে রেফার্ড করে।
গফুর প্রামাণিক বলেন, আমরা জমি লিজ নিয়ে গম লাগিয়েছিলাম কিন্তু সেই গম ইদ্রিস, আফা প্রামানিক, আলম সর্দার নিজেদের বলে দাবি করে এবং গম কেটে নেওয়ার চেষ্টা করে। সেই সময় জিয়াউর রহমান বাঁধা দিলে এই হামলার ঘটনা ঘটেছে। জিয়াউর রহমানের চোখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে।
এই বিষয়ে অভিযুক্ত আলম সর্দার বলেন, জমির গম কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। তবে আমি ছিলাম না।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামাল উদ্দিন বলেন, এই বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিওডি বাংলা/মোশাররফ হোসেন/আ







