• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এম এ খালেক

ফেনী প্রতিনিধি    ৩১ মার্চ ২০২৬, ০৭:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়-এর উপসচিব খোন্দকার ফরহাদ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফেনীসহ দেশের ১৪টি জেলা পরিষদের প্রশাসকদের নাম ঘোষণা করা হয়।

জানা যায়, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর তৎকালীন জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার তপন আত্মগোপনে চলে গেলে, অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা প্রশাসক জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ৩ এবং জেলা পরিষদ আইন, ২০০০-এ সংযোজিত ধারা ৮২ক (৩) অনুযায়ী চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তারা ভাতা প্রাপ্য হবেন।

অধ্যাপক এম এ খালেক বর্তমানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জয়নাল হাজারী কলেজ-এর গভর্নিং বডির সভাপতির দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে অধ্যাপক এম এ খালেক ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুর রউপের পুত্র এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

ভিওডি বাংলা/জহির আদনান/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিখোঁজের ৫ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
নিখোঁজের ৫ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
নাসার বিজ্ঞানী রেজাউল হক আর নেই
নাসার বিজ্ঞানী রেজাউল হক আর নেই
সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-শিশুকন্যার
সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-শিশুকন্যার