• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রাইভেটকারের ধাক্কায় খুবি শিক্ষার্থীর মৃত্যু

ক্যাম্পাস প্রতিনিধি    ৩১ মার্চ ২০২৬, ১০:১৮ এ.এম.
খুলনায় দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় রিকশা থেকে পড়ে নিহত হন খুবির এক শিক্ষার্থী-ছবি-ভিওডি বাংলা

দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় খুলনা মহানগরীতে সদর থানাধীন জেলা পরিষদ ভবনের সামনে রিকশা থেকে পড়ে মৌমিতা হালদার (২৬) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে সদর থানাধীন জেলা পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মৌমিতা হালদার খুলনা সদর থানার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত বিশ্বাস জানান, মৌমিতা রিকশাযোগে ডাকবাংলা মোড় থেকে জেলা পরিষদের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় একই দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে তিনি রিকশা থেকে সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পরপরই স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রাত ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাইয়ের দাবি, প্রাইভেটকারটি পেছন দিক থেকে এসে রিকশায় ধাক্কা দেয়। বাবার হাতে কিছুটা আঘাত লাগে। তবে আমার বোনের অবস্থা ভালো ছিল না। পরবর্তীতে বোনকে নিয়ে খুলনা সদর হাসপাতালে যায়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা করে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৌমিতা ও তার বাবা দুজনেই পড়ে যান। তার বাবার হাতে আঘাত লাগলেও মৌমিতার আঘাত ছিল গুরুতর।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবিতে প্রফেশনাল মাস্টার্স ইন ফার্মেসির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাবিতে প্রফেশনাল মাস্টার্স ইন ফার্মেসির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত
ইবি শিক্ষিকার হত্যার বিচারের দাবিতে পরিবার-শিক্ষার্থীদের মানববন্ধন
ইবি শিক্ষিকার হত্যার বিচারের দাবিতে পরিবার-শিক্ষার্থীদের মানববন্ধন
জাহাঙ্গীরনগরে বর্ণিল আয়োজনে সাঁওতাল সম্প্রদায়ের ‘বাহা বঙ্গা’ উৎসব
জাহাঙ্গীরনগরে বর্ণিল আয়োজনে সাঁওতাল সম্প্রদায়ের ‘বাহা বঙ্গা’ উৎসব