• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি    ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলা করেন সদর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম।

বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি শুনানি শেষে আদেশের জন্য স্থগিত রেখেছেন।

সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল, এপিপি হুমায়ুন কবীর কর্নেল ও এপিপি ইন্দ্রজিত সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।

এপিপি হামিদুল ইসলাম দুলাল মামলার বরাদ দিয়ে বলেন, “আমির হামজা বিরোধী দলীয় সংসদ সদস্য ও প্রভাবশালী ইসলামিক বক্তা। তার অসাধ্য কোনো কাজ নেই। তিনি রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুনাম নষ্ট করার উদ্দেশ্যে গত ২৭ মার্চ কুষ্টিয়া জেলার হাফসাই হরিপুর বড় মসজিদে পবিত্র জুমআর নামাজের খুৎবার পূর্বে আলোচনায় ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আপাদদস্তক ইসলামবিদ্বেষী বলে বক্তব্য প্রদান করেন।”

তিনি আরও জানান, আমির হামজার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পারিবারিক মর্যাদা ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ হয়েছে। মামলার বরাতে বলা হয়েছে, আমির হামজা মানহানিকর বক্তব্য প্রদান করে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণসহ সম্মানহানি করেছেন, যা দণ্ডনীয় অপরাধের আওতায় পড়ে। মামলায় আমির হামজার বিরুদ্ধে ৫০০ ধারায় অপরাধ গ্রহণ করে গ্রেপ্তারের আবেদন করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রামেকে চাকরি-টেন্ডার বাণিজ্য সিন্ডিকেটের অভিযোগ
রামেকে চাকরি-টেন্ডার বাণিজ্য সিন্ডিকেটের অভিযোগ
গাইবান্ধায় স্বাস্থ্যসেবায় অব্যবস্থাপনা বন্ধে সিভিল সার্জনকে স্মারকলিপি
গাইবান্ধায় স্বাস্থ্যসেবায় অব্যবস্থাপনা বন্ধে সিভিল সার্জনকে স্মারকলিপি
সিরাজগঞ্জে ১৩ লাখ টাকার জাল নোটসহ ২ কারবারি গ্রেপ্তার
সিরাজগঞ্জে ১৩ লাখ টাকার জাল নোটসহ ২ কারবারি গ্রেপ্তার