• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্ব তালিকায় পঞ্চম

নিজস্ব প্রতিবেদক    ৩০ মার্চ ২০২৬, ১০:০০ এ.এম.
দূষণে ঢাকার আকাশ ধোঁয়াটে-ছবি-ভিওডি বাংলা

দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের কবলে রয়েছে রাজধানী ঢাকা। মাঝে মধ্যে বৃষ্টি দূষণের মাত্রা কিছুটা কমালেও সামগ্রিকভাবে ঢাকার বায়ুগুণ এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। ফলে সকাল থেকেই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে নগরবাসীকে। 

সোমবার (৩০ মার্চ) সকাল ৯টা ১৫ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৫৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) স্কোর ১৫৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে রাজধানী।

তালিকার শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই, যেখানে আইকিউএয়ার স্কোর ২৫৭। দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি (১৯৮) এবং তৃতীয় স্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন (১৭৯) রয়েছে।

বায়ুমান সূচক অনুযায়ী, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। 

এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেনে নিন ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া
জেনে নিন ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি
ঢাকা ও আশপাশে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির সম্ভাবনা
ঢাকা ও আশপাশে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির সম্ভাবনা