• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুর্ঘটনায় অভিনেতা রাহুলের মৃত্যু

বিনোদন ডেস্ক    ২৯ মার্চ ২০২৬, ০৯:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

শুটিং চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় নিভে গেল টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবনপ্রদীপ। তালসারি সমুদ্রসৈকতে এ দুর্ঘটনায় মৃত্যুর সময় তার বয়স ছিল ৪২ বছর।

তথ্য অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী তালসারি সৈকতে একটি ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাহুলসহ পুরো ইউনিট। কাজের মধ্যেই হঠাৎ পানিতে ডুবে যান তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সহঅভিনেত্রী সোমাশ্রী চাকি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার দুই ঘণ্টা আগেও তারা একসঙ্গে শুটিং করছিলেন।

সোমাশ্রী গণমাধ্যমকে বলেন, “আজ আমাদের কলকাতায় ফেরার কথা ছিল। শুটিং শেষ করে আমরা ফিরছিলাম। পানির মধ্যে কীভাবে কী হলো, ঠিক বুঝতে পারছি না। আমরা তখন ঘটনাস্থলে ছিলাম না।”

রাহুল অভিনয়জীবনের শুরু করেছিলেন মঞ্চনাটকের মাধ্যমে। বিজয়গড় থিয়েটার দলের ‘রাজ দর্শন’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার পথচলা শুরু হয়। পরে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান।

এই সিনেমার সহশিল্পী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে বিয়েতে রূপ নেয়। যদিও একসময় তাদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে, তবে সন্তানের কথা বিবেচনায় তারা আবার একসঙ্গে থাকতে শুরু করেন। তাদের একমাত্র সন্তানের নাম সহজ।

অভিনয়ের পাশাপাশি ‘সহজ কথা’ নামে একটি জনপ্রিয় পডকাস্ট অনুষ্ঠানও উপস্থাপনা করতেন রাহুল।

দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবারও ধারাবাহিকে অভিনয়ে ফিরেছিলেন তিনি। তার সর্বশেষ কাজ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় দর্শকদের প্রশংসা কুড়াচ্ছিল।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুকের পাজর গান নিয়ে আলোচনায় মিহিরুল মিরাজ
বুকের পাজর গান নিয়ে আলোচনায় মিহিরুল মিরাজ
আ’লীগের সব অপরাধের ‘লাইসেন্স’ তৈরি হয় ওয়ান-ইলেভেনে: ফারুকী
আ’লীগের সব অপরাধের ‘লাইসেন্স’ তৈরি হয় ওয়ান-ইলেভেনে: ফারুকী
দ্বিতীয় দফায় ভারতে ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন বৃষ্টির
দ্বিতীয় দফায় ভারতে ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন বৃষ্টির