• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ট্রাকচাপায় ফিলিং স্টেশনের ম্যানেজার হত্যার ঘটনায় সেই চালক গ্রেপ্তার

যশোর প্রতিনিধি    ২৯ মার্চ ২০২৬, ০৮:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

নড়াইলের তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগে ওই ট্রাকের চালক সুজাত আলীকে যশোরের বাঘারপাড়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

রোববার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৫টায় র‍্যাব-৬-এর তিনজন উর্ধ্বতন কর্মকর্তা ভিওডি বাংলাকে হোয়াটসঅ্যাপে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার সুজাত আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

শনিবার (২৮ মার্চ) দিনগত মধ্যরাতে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং স্টেশনটির সামনে ঢাকা-বেনাপোল মহাসড়কে জ্বালানি তেল না পেয়ে বাগ্‌বিতণ্ডার পর ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। নিহত নাহিদ নড়াইল সদর উপজেলার পেড়লি গ্রামের আকরাম সরদারের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নাহিদের মোটরসাইকেলে থাকা বন্ধু জিহাদুল মোল্যা।

তানভীর ফিলিং স্টেশনের কর্মচারীরা বলেন, ওই রাতে সুজাত নামের এক ট্রাকচালক তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এ সময় তেল নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যবস্থাপক নাহিদ সরদারের সঙ্গে ট্রাকচালকের বাগ্‌বিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে চালক প্রকাশ্যে ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিসি শুন্য, নিজস্ব ক্যাম্পাস থেকে নিয়োগের দাবি
ভিসি শুন্য, নিজস্ব ক্যাম্পাস থেকে নিয়োগের দাবি
তেলের অপেক্ষায় পাম্পের সামনে দীর্ঘ হচ্ছে লাইন
সরকার বলছে সংকট নেই, বাস্তব চিত্র উল্টো তেলের অপেক্ষায় পাম্পের সামনে দীর্ঘ হচ্ছে লাইন
যমুনা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ৩১ লাখ টাকা
যমুনা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ৩১ লাখ টাকা