• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজশাহীতে তেল মজুদ ও পাচার রোধে বিজিবির কড়া নজরাদি

রাজশাহী ব্যুরো    ২৯ মার্চ ২০২৬, ০৪:৫০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ১২টি পেট্রোল পাম্পে নজরদারি বৃদ্ধি করেছে।

এছাড়াও আজ থেকে রাজশাহী রেলস্টেশন সংলগ্ন পদ্মা ও যমুনা অয়েল ডিপো এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করেছে। সীমান্তবর্তী পদ্মার চর এলাকাতেও বাড়ানো হয়েছে নজরদারি।

জানা গেছে, পার্শ্ববর্তী দেশ ভারতে বাংলাদেশের তুলনায় জ্বালানি তেলের মূল্য বেশি হওয়ায় একটি অসাধু চক্র অবৈধভাবে তেল মজুদ করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা চালাচ্ছে। বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিও এ ধরনের তৎপরতা বাড়িয়ে দিয়েছে।  

রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, কেউ যাতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ বা পাচার করতে না পারে, সে জন্য টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, এ কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।

ভিওডি বাংলা-মো. রমজান আলী/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেলের অপেক্ষায় পাম্পের সামনে দীর্ঘ হচ্ছে লাইন
সরকার বলছে সংকট নেই, বাস্তব চিত্র উল্টো তেলের অপেক্ষায় পাম্পের সামনে দীর্ঘ হচ্ছে লাইন
যমুনা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ৩১ লাখ টাকা
যমুনা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ৩১ লাখ টাকা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন