• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী সুপারশপ স্বপ্ন’র গ্রাহক তথ্য হ্যাকারদের হাতে, চাচ্ছে ১৮ কোটি টাকা সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ৩২ হাজার মামলা নিষ্পত্তি ট্রাফিক আইন লঙ্ঘনে ৩ দিনে ৩ হাজার ৮৮ মামলা ডিএমপির সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট তদন্তে ৩ সদস্যের কমিটি প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছেন তারেক রহমান

রামেক পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৮ মার্চ ২০২৬, ০৭:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, গত ১১ দিনে ৩৩ শিশু মারা গেছে রাজশাহী মেডিকেলে। অথচ সেখানকার পরিচালক আমাদের জানাননি তার কাছে ভেন্টিলেটর নেই। তাকে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত।

আজ শনিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসার নৈতিকতা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি ফোন করার পর তিনি (পরিচালক) দাবি করেন, মিডিয়া একটু বাড়াবাড়ি করছে। কিন্তু গতকাল প্রতিবেদন পাওয়ার পর দেখা গেল, মিডিয়া যা বলেছে তা-ই সত্য। তিনি আর বিষয়টি অস্বীকার করতে পারেননি।

সরকারি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে ব্যক্তি উদ্যোগে ভেন্টিলেটর সংগ্রহের কথা জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘সরকার থেকে দ্রুত কিনে দেওয়া কঠিন ব্যাপার। আমি ব্যক্তিগত যোগাযোগ কাজে লাগিয়ে দু-একজন ওষুধ প্রস্তুতকারকের সঙ্গে কথা বলেছি। তাদের সহায়তায় জরুরি ভিত্তিতে তিনটি ভেন্টিলেটর কিনে দেওয়া হচ্ছে। এটা সরকারি টাকায় নয়, বেসরকারি উদ্যোগে হচ্ছে। আজ আরও দুটি ভেন্টিলেটর ম্যানেজ করার চেষ্টা করব।’

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্পিকারের স্ত্রীর মৃত্যুতে সেতু মন্ত্রী রবিউল, প্রতিমন্ত্রী রাজিব আহসানের শোক
স্পিকারের স্ত্রীর মৃত্যুতে সেতু মন্ত্রী রবিউল, প্রতিমন্ত্রী রাজিব আহসানের শোক
বৃষ্টি হতে পারে টানা ৫ দিন
বৃষ্টি হতে পারে টানা ৫ দিন
স্পিকারের স্ত্রীর মৃত্যুতে পানিসম্পদ মন্ত্রীর শোকবার্তা
স্পিকারের স্ত্রীর মৃত্যুতে পানিসম্পদ মন্ত্রীর শোকবার্তা