• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারিয়াকান্দিতে মাদককান্ডে বন্ধুর হাতে বন্ধু খুন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ২৮ মার্চ ২০২৬, ০৫:২৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

বগুড়ার সারিয়াকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  জাকারিয়া ইসলাম শয়ন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে তার আরেক বন্ধু। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ২৪ মার্চ বুধবার আনুমানিক রাত সোয়া ৮ ঘটিকায় উপজেলার জোড়গাছা পূর্বপাড়া টগরের রাইচ মিল এলাকায় এ হত‍্যাকান্ডটি ঘটে। নিহত শয়ন জোড়গাছা মধ‍্যপাড়ার মরহুম টিপু মন্ডলের ছেলে ও ভেলাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। এ ঘটনায় একাধিক ব‍্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন‍্যে আটক করেছে থানা পুলিশ।

নিহতের বড় ভাই নয়ন জানান, বুধবার রাত আনুমানিক সোয়া ৮ ঘটিকায় শয়ন ও নয়ন নামের তারা দুই জমজ ভাই জোড়গাছা পূর্বপাড়া টগরের রাইচ মিলের ভিতরে তাদের বন্ধু সুবেল মিয়া (২৫) এর সাথে দেখা করতে যায়। সেখানে শয়ন ও সুবেল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। কিছু বুঝে উঠার আগেই সুবেল তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে শয়নকে এলোপাথাড়ি জখম করে। শয়ন তাঁকে বাঁচানোর জন‍্যে নয়নকে ডাক দিলে ধৃত সুবেল নয়নকেও আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ছোট ভাই শয়নকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শজিমেকে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেল ৫ ঘটিকায় শয়নকে দাফন করা হয়।

স্থানীয়রা জানান, টগরের রাইচ মিলের ভিতরে দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক বিক্রি করে আসছিল। সেখানে দিনে রাতে মাদক সেবিদের আসা যাওয়া চলছিল। শয়ন ও সুবেলও সেখানে আসা যাওয়া করতো। নিহত শয়ন ও সুবেলের মধ‍্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। সম্ভবত মাদক সেবনকে কেন্দ্র করে এই হত‍্যাকান্ডটি সংঘঠিত হয়েছে। আইনের বাস্তবায়নের দুর্বলতা আর অভিভাবকদের অসচেতনতায়  গ্রামেগঞ্জে মাদক ছড়িয়ে পড়েছে যা পরবর্তী প্রজন্মের জন‍্যে হুমকি। মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রেরর  ইনচার্জ (আইসি) মোস্তাফিজ জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় নিহতের দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

ভিওডি বাংলা/জা




  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সামান্য অটোরিকশার জন্য বন্ধু যখন খুনি
সামান্য অটোরিকশার জন্য বন্ধু যখন খুনি
পিস্তল গুলি, ওয়াকিটকিসহ ডাকাত আটক
পিস্তল গুলি, ওয়াকিটকিসহ ডাকাত আটক
কুমারখালীতে পরকিয়ার জেরে যুবকে কুপিয়ে হত্যার অভিযোগ
কুমারখালীতে পরকিয়ার জেরে যুবকে কুপিয়ে হত্যার অভিযোগ