• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

নুরুল হককে ছাড় দিতে নারাজ তৃণমূল বিএনপি


প্রকাশ:  ৭ নভেম্বর ২০২৪, ০৯:২৪ পি.এম.
শেয়ার করুন 0
নুরুল হককে ছাড় দিতে নারাজ তৃণমূল বিএনপি

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম বড় ধরনের জমায়েত করে নিজেদের অবস্থার জানান দিল পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপি।

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার গলাচিপা হাইস্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী-৩ (গলাচিপ, দশমিনা) আসনের মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

তবে সমাবেশজুড়ে তৃণমূল বিএনপি নেতাদের মুখে ছিল একই কথা, জাতীয়বাদী শক্তির বাইরে কাউকে তারা এ আসন থেকে প্রার্থী হিসেবে মেনে নেবেন না। বিগত দিনে আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকা এবং নেতাকর্মীদের আগলে রাখায় হাসান মামুনকেই এমপি হিসেবে পেতে চান তারা।

উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুন।

তিনি বলেন, ‘হঠাৎ এক চিঠির কারণে গলাচিপা-দশমিনার রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। ইতোমধ্যে বিএনপির দপ্তর সম্পাদক এই চিঠির ব্যাখ্যা দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জোটের নেতারা বৈঠক করেছেন। তারা বলেছেন, তারা কোথাও জনসভা, জনসংযোগ করতে পারছেন না। আওয়ামী লীগের মতো বিএনপির নেতাকর্মীরাও নাকি তাদের ওপর হামলা করছেন।’

তিনি বলেন, ‘আপনারাই বলুন, গলাচিপা-দশমিনায় কখনো কোনো জোটের নেতাকর্মী বিএনপির দ্বারা লাঞ্ছিত হয়েছে? আপনাদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ তুলে যারা জাতীয়তাবাদী দলকে ছোট করেছে এবং যারা তারেক রহমানের বিরুদ্ধে গলাচিপা-দশমিনাকে দাঁড় করিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে সতর্ক থাকবেন, বিশেষ করে আগামী নির্বাচন পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

গত ২৯ অক্টোবর গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, জেলা বিএনপির সদস্য আনোয়ারা শাহজাহান, জেলা ছাত্রদলের আহবায়ক মো. শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমীন হাওলাদার। স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহনসহ জেলার এবং বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২২ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নূরকে (ভিপি নূর) পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) এলাকায় সহযোগিতা করতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দিয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন