• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
‘তেল নেই’ লেখা পাম্পে ৯,৭৮৩ লিটার জ্বালানি ইরানের আবাসিক এলাকায় হামলা, নিহত ১৮ গাইবান্ধায় ওসিসহ পুলিশ সদস্যদের মারধর, জামায়াত নেতা গ্রেপ্তার তেল সংকটে আতঙ্ক নয়, সংযত থাকার আহ্বান পাম্প মালিকদের আগের ডিসিকে ইচ্ছা করে বদলি করেছি, কারণ সরকার আমাদের: বিএনপি নেতা রুমী মধ্যপ্রাচ্য সংকট: শাহজালালে এ পর্যন্ত ৭৯৭ ফ্লাইট বাতিল গ্যাস পাইপলাইন লিকেজ, চলন্ত বাসে ভয়াবহ আগুন চিড়িয়াখানার ৭ একর জমি পুনরুদ্ধারের নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর অপতথ্য মোকাবিলায় স্বাধীন ও পেশাদার গণমাধ্যম গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ ভারত

কালোবাজারিরা তেল নিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষতির চেষ্টা করছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৭ মার্চ ২০২৬, ০৬:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

সারাবিশ্ব বর্তমানে জ্বালানি সংকটের মধ্যে রয়েছে এবং বাংলাদেশও এর বাইরে নয় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি অতিরিক্ত তেল সংগ্রহ করে কালোবাজারে বিক্রি করে সরকারের ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে।

শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনাসভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “জ্বালানি সংকটের মধ্যে সারাবিশ্ব, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। আমাদের উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য, সেটা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মাধ্যমে সমাধানের জন্য কাজ চলছে।”

তিনি জানান, সরকারের পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। “চিন্তার কোনো কারণ নেই। কিন্তু মানুষের মধ্যে একটা প্যানিক কাজ করছে। এটা করতে দেওয়া যাবে না। প্রতিদিন যে তেল সাপ্লাই হতো, এখন তাই হচ্ছে, তার চেয়ে বেশিও হচ্ছে।”

কিছু কালোবাজারির কারণে সমস্যা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, “অতিরিক্ত তেল নিয়ে কালোবাজারে বিক্রি করে সরকারের ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে। নির্বাচিত প্রতিনিধিদের সচেষ্ট থাকতে হবে। সরকারের পক্ষ থেকে এখন কোনো রেশন দেওয়া হচ্ছে না।”

অর্থমন্ত্রী আরও বলেন, “একটা কথা মনে রাখতে হবে, আমাদের কৃচ্ছতা সাধন করতে হবে। সরকারকে সহযোগিতা করতে হবে। সংযম থাকতে হবে। সবাই মিলে সমাধান দিতে হবে।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক নিরাপত্তায় মন্ত্রী রবিউলের সভাপতিত্বে ২৯ মার্চ উচ্চপর্যায়ের সভা
সড়ক নিরাপত্তায় মন্ত্রী রবিউলের সভাপতিত্বে ২৯ মার্চ উচ্চপর্যায়ের সভা
স্বাধীনতার প্রথম ঘোষণা দেন জিয়াউর রহমান, এটা দালিলিকভাবে প্রমাণিত
স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার প্রথম ঘোষণা দেন জিয়াউর রহমান, এটা দালিলিকভাবে প্রমাণিত
আইএলওর সভা: জেনেভা গেছেন আরিফুল হক ও মাহাদি আমিন
আইএলওর সভা: জেনেভা গেছেন আরিফুল হক ও মাহাদি আমিন