আইএলওর সভা: জেনেভা গেছেন আরিফুল হক ও মাহাদি আমিন

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ৩৫৬তম গভর্নিং বডির সভায় যোগ দিতে ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন, শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা জেনেভায় পৌঁছেছেন। এ সভায় যোগ দিতে শুক্রবার (২৭ মার্চ) ঢাকা ছেড়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
সফরসূচি অনুযায়ী, শ্রমমন্ত্রী ও উপদেষ্টা আইএলওর মূল অধিবেশন ছাড়াও বিভিন্ন দেশের শ্রমমন্ত্রী এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
সভায় মূল অধিবেশনে বাংলাদেশের শ্রম খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক শ্রম মানদণ্ড বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরা হবে।
প্রতিনিধিদলের দেশে ফেরার তারিখ আগামী ৪ এপ্রিল নির্ধারিত রয়েছে।
ভিওডি বাংলা/আরআর/এমএস







