• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ ভারত শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র: প্রধানমন্ত্রী এলো ৬২ হাজার টন, আরও ৫৮ লাখ টন গম কিনতে হবে সরকারকে কালোবাজারিরা তেল নিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষতির চেষ্টা করছে: অর্থমন্ত্রী ৩১ মার্চের মধ্যেই ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু! ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম উল্লেখ করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের সড়ক নিরাপত্তায় মন্ত্রী রবিউলের সভাপতিত্বে ২৯ মার্চ উচ্চপর্যায়ের সভা স্বাধীনতার প্রথম ঘোষণা দেন জিয়াউর রহমান, এটা দালিলিকভাবে প্রমাণিত আইএলওর সভা: জেনেভা গেছেন আরিফুল হক ও মাহাদি আমিন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার জন্য প্রস্তুত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

বান্দরবানের বন্ধ তেলের পাম্প পুনরায় চালু

বান্দরবান প্রতিনিধি    ২৭ মার্চ ২০২৬, ০৫:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

বান্দরবানে সাময়িকভাবে বন্ধ রাখা ফিলিং স্টেশনগুলো পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

তিনি নিজে উপস্থিত থেকে মালিকপক্ষকে দ্রুত তেল বিতরণ কার্যক্রম শুরু করার নির্দেশ দেন। এতে দীর্ঘ সময় ধরে অপেক্ষমাণ সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে বান্দরবান শহরের বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে যান তিনি।

এ সময় মোটরসাইকেল, জীপ ও পর্যটকবাহী বিভিন্ন যানবাহন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তেল মজুদ থাকা সত্ত্বেও বেশ কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেন সাচিং প্রু জেরী।

পরিদর্শনকালে উঝমা ওয়েল ফিলিং স্টেশন সীমিত পরিমাণে তেল সরবরাহ করলেও পাহাড়িকা ফিলিং স্টেশনসহ অন্য কয়েকটি পাম্প বন্ধ ছিল।

বিষয়টি জানতে পেরে এমপি তাৎক্ষণিকভাবে ফিলিং স্টেশনে গিয়ে মালিকপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং পাম্প খুলে দেওয়ার নির্দেশ দেন। তিনি নিজে দাঁড়িয়ে থেকে পর্যটক ও স্থানীয়দের তেল বিতরণ কার্যক্রম তত্ত্বাবধান করেন।

এ সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা পর্যটক ও স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন। অনেক পর্যটক এমপিকে ধন্যবাদ জানিয়ে হাত মেলান এবং দ্রুত সমস্যার সমাধান করায় সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, তেল সংকটের কারণে পর্যটন নির্ভর বান্দরবানে ভোগান্তি বেড়ে যাচ্ছিল। এমপির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

বান্দরবান ৩০০নং সংসদীয় আসনের এমপি সাচিং প্রু জেরী বলেন, “সবার জন্য তেল নিশ্চিত করতে কথাবার্তা হয়েছে। ট্যুরিজম মৌসুমে পর্যটকদের জন্য তেলের বরাদ্দ বাড়ানোর নির্দেশ পাম্প মালিকদের দেওয়া হয়েছে।”

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোনায় শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা
নেত্রকোনায় শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা
গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন
গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন
নাগরপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন
নাগরপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন