• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ ভারত শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র: প্রধানমন্ত্রী এলো ৬২ হাজার টন, আরও ৫৮ লাখ টন গম কিনতে হবে সরকারকে কালোবাজারিরা তেল নিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষতির চেষ্টা করছে: অর্থমন্ত্রী ৩১ মার্চের মধ্যেই ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু! ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম উল্লেখ করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের সড়ক নিরাপত্তায় মন্ত্রী রবিউলের সভাপতিত্বে ২৯ মার্চ উচ্চপর্যায়ের সভা স্বাধীনতার প্রথম ঘোষণা দেন জিয়াউর রহমান, এটা দালিলিকভাবে প্রমাণিত আইএলওর সভা: জেনেভা গেছেন আরিফুল হক ও মাহাদি আমিন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার জন্য প্রস্তুত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

নাগরপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৭ মার্চ ২০২৬, ০৫:০২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন। দিবসটি উপলক্ষে সূর্য্যদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্পণ করেন যথাক্রমে সাংসদ সদস্যের পক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নাগরপুর প্রেসক্লাব ও সামাজিক সংগঠণ সমুহ।

পরে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, কুচকাওয়াজ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টাঙ্গাইল-৬ নাগরপুর-দেলদুয়ার আসনের সাংসদ রবিউল আওয়াল লাভলু উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপির সহধর্মিনী মনোয়ারা মুকুল, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হাসান প্রমুখ।

এসময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান ফারুক, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিকদলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবাসহ বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোনায় শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা
নেত্রকোনায় শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা
বান্দরবানের বন্ধ তেলের পাম্প পুনরায় চালু
বান্দরবানের বন্ধ তেলের পাম্প পুনরায় চালু
গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন
গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন