• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ ভারত শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র: প্রধানমন্ত্রী এলো ৬২ হাজার টন, আরও ৫৮ লাখ টন গম কিনতে হবে সরকারকে কালোবাজারিরা তেল নিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষতির চেষ্টা করছে: অর্থমন্ত্রী ৩১ মার্চের মধ্যেই ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু! ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম উল্লেখ করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের সড়ক নিরাপত্তায় মন্ত্রী রবিউলের সভাপতিত্বে ২৯ মার্চ উচ্চপর্যায়ের সভা স্বাধীনতার প্রথম ঘোষণা দেন জিয়াউর রহমান, এটা দালিলিকভাবে প্রমাণিত আইএলওর সভা: জেনেভা গেছেন আরিফুল হক ও মাহাদি আমিন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার জন্য প্রস্তুত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

জেলা প্রশাসকের স্বাক্ষরিত ফুয়েল কার্ড বাতিল

সাতক্ষীরা প্রতিনিধি    ২৭ মার্চ ২০২৬, ০৪:৫৩ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

সাতক্ষীরা জেলা প্রশাসন জ্বালানি তেল নিতে লাগবে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড এমন ঘোষণার পর সেই সিদ্ধান্ত বাতিল করেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন বিশ্বাস জানান জ্বালানি সরবরাহে শৃঙ্খলা আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম বলেন, ‘জারি করা পাঁচ দফা নির্দেশনার মধ্যে তৃতীয় নির্দেশনাটি স্থগিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্দেশনাটি আংশিক সংশোধন করা হয়েছে। তবে অন্যান্য নির্দেশনা বহাল রয়েছে।’

এর আগে বুধবার (২৫ মার্চ) রাতে মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণে পাঁচ দফা নির্দেশনা জারি করে জেলা প্রশাসন। এতে বলা হয়েছিল, জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া যাবে না। পাশাপাশি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে তেল সংগ্রহের কথা উল্লেখ করা হয়। নির্ধারিত সময়ের বাইরে ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্টে তেল সরবরাহ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

তেল নেওয়ার সময় চালকের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখা এবং হেলমেট পরিধান বাধ্যতামূলক করা হয়। প্লাস্টিক বোতল বা ড্রামে জ্বালানি বিক্রি নিষিদ্ধ এবং অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে তেল কেনাবেচা বন্ধের কথাও উল্লেখ করা হয়। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়।

তবে নির্দেশনা জারির পর বৃহস্পতিবার সকাল থেকেই শহরে ভোগান্তি বাড়তে থাকে। সাতক্ষীরা শহরের নিউ মার্কেট সড়কের একটি ফিলিং স্টেশনে তেল নিতে শত শত মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। এতে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে দেখা যায় ট্রাফিক পুলিশকে।

এ বিষয়ে জেলা প্রশাসক আফরোজা আক্তারের বক্তব্য জানার চেষ্টা করেও পাওয়া যায়নি।

ভিওডি বাংলা-আবদুল্লাহ আল মামুন/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোনায় শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা
নেত্রকোনায় শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা
বান্দরবানের বন্ধ তেলের পাম্প পুনরায় চালু
বান্দরবানের বন্ধ তেলের পাম্প পুনরায় চালু
গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন
গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন