• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের মানবিক নেতৃত্বে মহাসচিবের প্রশংসা

ভিওডি বাংলা ডেস্ক    ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক নেতৃত্ব ও উদারতার প্রশংসা করে দেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

নিউইয়র্ক সময় বৃহস্পতিবার (২৬ মার্চ) জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। বৈঠকে মহাসচিব নবনির্বাচিত বাংলাদেশ সরকারকে আন্তরিক অভিনন্দন জানান।

বৈঠকে সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকটের প্রেক্ষিতে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মুখীন চ্যালেঞ্জগুলো এবং দরিদ্র দেশগুলোর ওপর এর অসম ও বৈষম্যমূলক প্রভাব বিষয়ে আলোকপাত করেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠক শেষে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেশি তেল কিনলে পাম্পে মজুদ ফুরিয়ে যেতে পারে
পাম্প মালিক সমিতি: বেশি তেল কিনলে পাম্পে মজুদ ফুরিয়ে যেতে পারে
মুন্নী সাহা ১২০ কোটি টাকার বৈধ উৎস দেখাতে পারেনি: দুদক
মুন্নী সাহা ১২০ কোটি টাকার বৈধ উৎস দেখাতে পারেনি: দুদক
জনগণের বাইরে চিন্তা করলেই পতিত সরকারের মতো বিপর্যয় হবে
তথ্যমন্ত্রী: জনগণের বাইরে চিন্তা করলেই পতিত সরকারের মতো বিপর্যয় হবে