• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার জন্য প্রস্তুত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বান্দরবানের বন্ধ তেলের পাম্প পুনরায় চালু দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাসের রেজিস্ট্রেশন স্থগিত মধ্যপ্রাচ্যে নজরদারির জন্য যুক্তরাষ্ট্র নামাল মানববিহীন ড্রোন নৌযান মধ্যপ্রাচ্যে যুদ্ধ: সৌদি যুবরাজকে সহযোগিতার প্রস্তাব জেলেনস্কির জ্বালানি তেলের মজুতের খোঁজে ডিসি-এসপিরা আত্মগোপন থেকে বাড়িতে, অতঃপর গ্রেপ্তার আ.লীগ নেতা খেলতে খেলতে যেভাবে মৃত্যুর কোলে দেড় বছরের এক শিশু পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের মানবিক নেতৃত্বে মহাসচিবের প্রশংসা আয়াতুল্লাহ খামেনির শেষ ছবি প্রকাশ, কী আছে এতে?

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি    ২৭ মার্চ ২০২৬, ০২:৩৬ পি.এম.
নীতি দত্ত চাকমা -ছবি-ভিওডি বাংলা

খাগড়াছড়িতে নীতি দত্ত চাকমা (৪৫) নামে এক ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে পানছড়ি উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নীতি দত্ত চাকমা ইউপিডিএফের (গণতান্ত্রিক) পানছড়ি উপজেলা সংগঠক ছিলেন। তিনি উপজেলার উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা মৃত বর্ণনাতীত চাকমার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে নীতি দত্ত চাকমা সুতাকর্মপাড়ার একটি দোকানে বসে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত  এসে তাকে খুব কাছ থেকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগেই নীতি দত্ত চাকমার মৃত্যু হয়েছে। তার পেটে গুলির আঘাত ছিল এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে। 

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। স্থানীয়দের মাধ্যমে আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলেও পরে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

এদিকে ইউপিডিএফের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সংগঠক অমর চাকমা এই হত্যাকাণ্ডের জন্য প্রসিতপন্থি ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ মারমা এ অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, মেলা কেন্দ্রিক অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

ভিওডি বাংলা/আরআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধুপুরে ভুয়া পুলিশ তদ্বিরকারী মিজানুর আটক
মধুপুরে ভুয়া পুলিশ তদ্বিরকারী মিজানুর আটক
যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত
যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত
আত্মগোপন থেকে বাড়িতে, অতঃপর গ্রেপ্তার আ.লীগ নেতা
আত্মগোপন থেকে বাড়িতে, অতঃপর গ্রেপ্তার আ.লীগ নেতা