• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পৌঁছেছে দিনাজপুরে

দিনাজপুর প্রতিনিধি    ২৭ মার্চ ২০২৬, ০২:১৫ পি.এম.
দিনাজপুরের পাবর্তীপুর রেলহেড ডিপো- ছবি: সংগৃহীত

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে দিনাজপুরের পাবর্তীপুর রেলহেড ডিপোতে।

শুক্রবার (২৭ মার্চ) ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ডিজেল সরাসরি ভারত থেকে পৌঁছাতে প্রায় ৬০ ঘণ্টা সময় লেগেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ডিজেল রেলহেডে পৌঁছায় এবং শুক্রবার সকাল ৮টার মধ্যে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানায়, ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছরের চুক্তি অনুযায়ী উত্তরাঞ্চলের কৃষি নির্ভর ৮ জেলায় সেচ ও যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখার জন্য পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ নিশ্চিত করা হয়। চলতি বছরের জন্য বিপিসি এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানের পরিকল্পনা করেছে।

ফেব্রুয়ারি পর্যন্ত বিপিসি ইতোমধ্যে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল পেয়েছে। এর আগে ১১ মার্চও একই পরিমাণ ডিজেল দেশে আসে। আগামী সপ্তাহে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে দেশে আসার কথা রয়েছে।

এর পাশাপাশি, জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে বিপিসি আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল  আমদানির প্রস্তাব দিয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় ১৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
পাংশায় ১৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
পাবিপ্রবিতে প্রথমবর্ষের গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
পাবিপ্রবিতে প্রথমবর্ষের গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন যুবককে কোপালো প্রতিপক্ষ
হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন যুবককে কোপালো প্রতিপক্ষ