• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্র্যাক ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক    ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্র্যাক ইউনিভার্সিটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে। বিশ্ববিদ্যালয়টি বীর শহিদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবং স্বাধীনতার চেতনা উদযাপন করতে দুদিনব্যাপী আয়োজন সম্পন্ন করেছে।

বুধবার (২৫ মার্চ) ১৯৭১ সালের ভয়াবহ কালরাত্রির স্মরণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০:৩০ থেকে ১০:৩১ পর্যন্ত প্রতীকী ব্ল্যাকআউট অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমের মাধ্যমে শহিদদের ত্যাগ স্মরণ করা হয় এবং সেই রাতের বিভীষিকাময় ইতিহাস পুনরুজ্জীবিত করা হয়।

পরদিন, ২৬ মার্চ সকালে সকাল ৮টায় জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিবসের উদযাপন শুরু হয়। অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক, স্কুল অব জেনারেল এডুকেশনের ডিন প্রফেসর সামিয়া হক, কমিউনিকেশনসের পরিচালক খায়রুল বাশার এবং স্টুডেন্টস লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমানসহ অন্যান্য বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

এরপর বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় তারা শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।  

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবি শিক্ষিকার হত্যার বিচারের দাবিতে পরিবার-শিক্ষার্থীদের মানববন্ধন
ইবি শিক্ষিকার হত্যার বিচারের দাবিতে পরিবার-শিক্ষার্থীদের মানববন্ধন
জাহাঙ্গীরনগরে বর্ণিল আয়োজনে সাঁওতাল সম্প্রদায়ের ‘বাহা বঙ্গা’ উৎসব
জাহাঙ্গীরনগরে বর্ণিল আয়োজনে সাঁওতাল সম্প্রদায়ের ‘বাহা বঙ্গা’ উৎসব
ভাষা দিবসে ফুল দেওয়া নিয়ে ডাকসুতে প্রকাশ্য কোন্দল
ভাষা দিবসে ফুল দেওয়া নিয়ে ডাকসুতে প্রকাশ্য কোন্দল