• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্মৃতিসৌধে আ. লীগের ব্যানার নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় নারী আটক

সাভার প্রতিনিধি    ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার নিয়ে জাতীয় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর সময় তাহমিনা আক্তার নামে এক নারীকে আটক করেই জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের কার্যালয়ে নিয়ে গেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করার সময় তাহমিনা পুলিশকে প্রশ্ন ছুড়েন, “জয় বাংলা স্লোগানে শ্রদ্ধা জানানো কি অপরাধ?”

তাহমিনা পুলিশকে জানিয়েছেন, তার স্বামী সৌদি প্রবাসী, বাসা রাজধানীর লালবাগে। তিনি আওয়ামী লীগের একজন কর্মী। আওয়ামী লীগের পক্ষ থেকেই তিন মেয়েকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন।

ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, “এই মুহূর্তে তাহমিনাকে গ্রেপ্তার দেখানো হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।”

ভিওডি/আরআর/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে গণহত্যা দিবস উপলক্ষে আলোক শিখা প্রজ্জলন
কুড়িগ্রামে গণহত্যা দিবস উপলক্ষে আলোক শিখা প্রজ্জলন
হাটহাজারীতে ২ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার
হাটহাজারীতে ২ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার
বরগুনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস
বরগুনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস