• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বরগুনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস

বরগুনা প্রতিনিধি    ২৬ মার্চ ২০২৬, ০৪:২১ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

বরগুনায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিনের শুরুতে শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে সার্কিট হাউজসংলগ্ন শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও স্টেডিয়াম মাঠে কুচকাওয়াস ডিসপ্লের মধ্য দিয়ে দিনটিকে মহিমান্বিত করা হয়।

জেলা প্রশাসক মিস্ তাছলিমা আক্তার। এরপর পুলিশ সুপার কুদরত-ই-খুদাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন অফিস, জেলা বিএনপি, বিভিন্ন সাংবাদিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ সারিবদ্ধভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে।

এদিকে বিএনপি নেতা নজরুল ইসলাম মোলার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শপথ পাঠ করেন। তিনি বলেন ৫৬ বছর পরেও দেশ পূর্ণ স্বাধীনতা পায়নি। সাধারণ মানুষও ভুয়া মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার সঠিক চেতনা বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

সর্বশেষে স্টেডিয়াম মাঠে কুচকাওয়াস ডিসপ্লের পুরস্কার বিতরণ মধ্য দিয়ে দিনটিকে মহিমান্বিত করা হয়।

ভিওডি বাংলা/জাহিদুল ইসলাম মেহেদী/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে জুয়ার আসরে পুলিশী অভিযানে গ্রেপ্তার ৫
রাজারহাটে জুয়ার আসরে পুলিশী অভিযানে গ্রেপ্তার ৫
কুড়িগ্রামে গণহত্যা দিবস উপলক্ষে আলোক শিখা প্রজ্জলন
কুড়িগ্রামে গণহত্যা দিবস উপলক্ষে আলোক শিখা প্রজ্জলন
হাটহাজারীতে ২ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার
হাটহাজারীতে ২ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার