• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে জেলা পুলিশের পক্ষে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৬ মার্চ ২০২৬, ০৪:১৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। দিবসটির প্রথম প্রহরে কুড়িগ্রাম জেলা পুলিশ কর্তৃক ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কুড়িগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। 

সূর্যোদয়ের সাথে সাথে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয় কুড়িগ্রামের কলেজ মোড়স্থ 'স্বাধীনতার বিজয়স্তম্ভ', 'মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ' ও শাপলা চত্ত্বরে অবস্থিত 'শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক' এ পুষ্পস্তবক নিবেদনের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এ.এস.এম মুক্তারুজ্জামান, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক -আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. আশরাফুল আলম, পিপিএম, কুড়িগ্রাম সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. মাসুদ রানা , নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মো. গোলাম মোর্শেদ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব ফাহাদ বিন সালাউদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  

ভিওডি বাংলা-মো. এরশাদুল হক/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে জুয়ার আসরে পুলিশী অভিযানে গ্রেপ্তার ৫
রাজারহাটে জুয়ার আসরে পুলিশী অভিযানে গ্রেপ্তার ৫
কুড়িগ্রামে গণহত্যা দিবস উপলক্ষে আলোক শিখা প্রজ্জলন
কুড়িগ্রামে গণহত্যা দিবস উপলক্ষে আলোক শিখা প্রজ্জলন
হাটহাজারীতে ২ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার
হাটহাজারীতে ২ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার