পদ্মায় বাসডুবি:
সেতু মন্ত্রীর শোক, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এতে বহু প্রানহানি হয়। মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
বৃহস্পতিবার ২৬ মার্ শোক বার্ায় মন্ত্রী বলেন, এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক।
দুর্ঘটনার পরপরই দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ এবং ডুবুরি দল নিরলসভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, নৌপুলিশ এবং স্থানীয় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এই মর্মান্তিক দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম মনিটরিং করছেন। তিনি উদ্ধার কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় সরকারের সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

মন্ত্রী আরও বলেন, এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনসহ ইতোমধ্যে অন্যান্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।
তিনি নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসায় সংশ্লিষ্ট সকলকে সহায়তা প্রদানের নির্দেশনা দেন। ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতারও আশ্বাস দেন করেন মন্ত্রী।
উল্লেখ্য, দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রমের সার্বিক তদারকি করছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি। এছাড়াও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন।
ভিওডি বাংলা/আরকেএইচ







