• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার সেতু মন্ত্রীর শোক, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে স্বাধীনতা দিবসে নগরবাসীকে শুভেচ্ছা জানালেন প্রশাসক আবদুস সালাম প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে ‘জাতীয় পতাকা’ স্বাধীনতা দিবসে শহিদ পুলিশদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা স্মৃতিসৌধে জনতার ঢল, শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ শুরু ডুবে যাওয়া বাস থেকে ৯ শিশুসহ ২৩ মরদেহ উদ্ধার স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে শহিদ পুলিশদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক    ২৬ মার্চ ২০২৬, ১০:৩২ এ.এম.
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং আইজিপি মো. আলী হোসেন ফকির ফুল দিচ্ছেন -ছবি-ভিওডি বাংলা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহিদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থিত পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে ফুল দিয়ে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একটি সুসজ্জিত পুলিশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে বাজানো হয় করুণ সুর।

এরপর আইজিপি মো. আলী হোসেন ফকির পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ পুলিশ সদস্যদের প্রতি সম্মান জানান এবং কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে থাকেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার, বিপিএম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিউব্লিউএন) পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া পুলিশ স্মৃতিসৌধে উপস্থিতরা শহিদদের আত্মত্যাগের স্মরণে গভীর শ্রদ্ধা জানান এবং তাদের সাহস ও ত্যাগের কথা স্মরণ করেন। এ ধরনের শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে পুলিশ বাহিনী ও দেশের সর্বস্তরের জনগণ মহান মুক্তিযুদ্ধ ও শহিদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ শুরু
স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ শুরু
স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
স্বাধীনতার কথা বলতে এসো আজ স্মৃতিসৌধে
স্বাধীনতার কথা বলতে এসো আজ স্মৃতিসৌধে