• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক    ২৫ মার্চ ২০২৬, ০৯:৫১ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। 

বুধবার (২৫ মার্স) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় বৃষ্টির পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।

এদিকে, দিনের তাপমাত্রা সাধারণের তুলনায় সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে, যা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ, যা ভ্যাপসা গরমের অনুভূতি বাড়াতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা ও আশপাশে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির সম্ভাবনা
ঢাকা ও আশপাশে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির সম্ভাবনা
রাজধানীসহ ১৫ জেলায় ঝড়ের পূর্বাভাস
রাজধানীসহ ১৫ জেলায় ঝড়ের পূর্বাভাস
দুপুরের মধ্যে ৪ অঞ্চলে তীব্র ঝড়ের আশঙ্কা
দুপুরের মধ্যে ৪ অঞ্চলে তীব্র ঝড়ের আশঙ্কা