• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানের নতুন নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাঘের

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ মার্চ ২০২৬, ০৭:৪৫ পি.এম.
মোহাম্মদ বাঘের জোলঘাদর

ইসরায়েলি হামলায় শীর্ষ নেতৃত্বে বড় ধাক্কার পর দ্রুতই জাতীয় নিরাপত্তা কাঠামোয় পরিবর্তন আনল ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহাম্মদ বাঘের জোলঘাদর।

মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে এ নিয়োগের তথ্য জানানো হয়। ইরানি সংবাদমাধ্যম বলছে, ইসরায়েলি হামলায় নিহত সাবেক নিরাপত্তা প্রধান আলি লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। গত সপ্তাহে ইসরায়েলের হামলায় লারিজানি নিহত হন এবং পরে তেহরান এ তথ্য নিশ্চিত করে।

কে এই বাঘের?

মোহাম্মদ বাঘের জোলঘাদর আইআরজিসির সাবেক কমান্ডার এবং দীর্ঘদিন ধরে ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বে ছিলেন। তিনি টানা আট বছর, ২০২০ সাল পর্যন্ত, বিচার বিভাগের কৌশলগত শাখার উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া আইআরজিসির জয়েন্ট স্টাফের প্রধান, ডেপুটি কমান্ডার-ইন-চিফ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বিভাগের উপ-প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই ইসরায়েল দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার কয়েক দিন পর লারিজানির মৃত্যু হয়। খামেনির পর এই যুদ্ধে নিহত ইরানের অন্যতম শীর্ষ কর্মকর্তা ছিলেন লারিজানি।

ইসরায়েলি ও মার্কিন হামলায় খামেনি ও আইআরজিসির কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার ২৪ ঘণ্টা পর লারিজানি রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে কঠোর বার্তা দেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল ইরানি জাতির হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরাও তাদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেব। আমরা ইহুদিবাদী অপরাধী এবং নির্লজ্জ আমেরিকানদের তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে বাধ্য করব।

তিনি আরও লিখেছিলেন, ইরানের সাহসী সৈনিক এবং মহান জাতি এই নারকীয় আন্তর্জাতিক অত্যাচারীদের একটি অবিস্মরণীয় শিক্ষা দেবে। একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ইসরায়েলি ফাঁদে’ পা দেওয়ার অভিযোগ করেন।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরান যে বড় সংকটের মুখোমুখি হয়েছে, সেই পরিস্থিতিতে নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে ছিলেন লারিজানি। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর তিন সদস্যের অন্তর্বর্তীকালীন কাউন্সিলের সঙ্গে সমন্বয় করে সংকটকালীন সময়ে রাষ্ট্র পরিচালনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

সূত্র: এএফপি, আল জাজিরা।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইআরজিসির গোয়েন্দা সদর দফতরে হামলার দাবি ইসরায়েলের
আইআরজিসির গোয়েন্দা সদর দফতরে হামলার দাবি ইসরায়েলের
ইরানি হামলায় ইসরায়েলে এ পর্যন্ত আহত ৪ হাজার ৮২৯
ইরানি হামলায় ইসরায়েলে এ পর্যন্ত আহত ৪ হাজার ৮২৯
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৩
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৩