• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ প্রদানে প্রধানমন্ত্রী নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক    ২৪ মার্চ ২০২৬, ০১:৫৯ পি.এম.
দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বক্তব্য দেন নুরুল হক নুর-ছবি-ভিওডি বাংলা

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সি সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ প্রদানের নির্দেশনা দিয়েছেন। এ কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের ছুটির পর প্রথম অফিসে আজ সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ঋণ প্রদানের প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশনা এসেছে। প্রধানমন্ত্রীর লক্ষ্য, যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এবং অন্যান্য উন্নত দেশে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যাবে, তাদের জন্য অর্থায়ন নিশ্চিত করা।

এছাড়া, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং এর প্রভাব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নুরুল হক নুর বলেন, “যুদ্ধের কারণে শ্রমবাজারে কোনো বড় ক্ষতি হবে না। বরং পুনর্গঠনের কাজে বাংলাদেশের শ্রমিকদের চাহিদা বাড়তে পারে। প্রধানমন্ত্রী বরাবরই থার্ড ল্যাঙ্গুয়েজ শেখার গুরুত্ব আরোপ করেছেন, যাতে বিদেশে কর্মসংস্থান ও বেতন বৃদ্ধি পায়।”

তিনি আরও জানান, জাপানে এক লাখ শ্রমিক পাঠানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একটি চুক্তি (এমওইউ) হয়েছে। এটি দ্রুত কার্যকর করার পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়। ইউরোপের কিছু দেশের ভিসা প্রক্রিয়ার জন্য প্রবাসীদের ইন্ডিয়ায় যেতে হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যাতে বিদেশের কনস্যুলার সেবা বাংলাদেশে নিশ্চিত করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ইতিবাচক কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দিতে সোশ্যাল মিডিয়া এবং মূলধারার মিডিয়ার সঙ্গে সংযোগ বাড়ানোর নির্দেশনা এসেছে। এছাড়া, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনার মধ্যে অভিবাসন ব্যয়ের নির্ধারণ এবং সমস্যাপূর্ণ শ্রমবাজারে লোক পাঠানোর ব্যবস্থা দ্রুত সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “যুদ্ধের কারণে রেমিটেন্সে বড় ধাক্কা আসবে না। সাময়িক প্রভাব থাকতে পারে, তবে পুনর্গঠনের কাজে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের ছুটি কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ডিএসসিসি
ঈদের ছুটি কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ডিএসসিসি
ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী
ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী
জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ
জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ