• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দ্বিতীয় দফায় ভারতে ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন বৃষ্টির

বিনোদন ডেস্ক    ২৪ মার্চ ২০২৬, ১২:২৩ পি.এম.
তানিয়া বৃষ্টি -ছবি-ভিওডি বাংলা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি’র ব্রেন টিউমার ধরা পড়ার পর দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। নির্মাতা চয়নিকা চৌধুরী নিশ্চিত করেছেন, অভিনেত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল, তবে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার হয়। পরে শারীরিক জটিলতার কারণে উন্নত চিকিৎসার জন্য তানিয়াকে ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৯ মার্চ দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং কয়েকদিন আইসিইউ লাইফ সাপোর্টে রাখা হয়। ২১ মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয় এবং ২২ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। মোট ১৪ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন মানসিক চাপ এড়িয়ে চলা ও সুস্থতার জন্য সতর্ক থাকা। আগামী ১০ এপ্রিল ফলোআপের জন্য তানিয়াকে চেন্নাই যেতে হবে। সামাজিক মাধ্যমে তানিয়া নিজেও সংক্ষেপে লিখেছেন, “অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইনি জটিলতায় নোরা ফাতেহি
আইনি জটিলতায় নোরা ফাতেহি
ঈদে শাকিব খানের শুভেচ্ছা বার্তা
ঈদে শাকিব খানের শুভেচ্ছা বার্তা
‘রাজনীতিতে আগ্রহী নই, আমি শুধু একজন শিল্পী’: ভাবনা
‘রাজনীতিতে আগ্রহী নই, আমি শুধু একজন শিল্পী’: ভাবনা