পর্যাপ্ত তেল মজুদ, সংকটের কোনো কারণ নেই: মন্ত্রী

দেশের তেলের মজুদ পর্যাপ্ত রয়েছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন এবং সাধারণ জনগণের জন্য কোনো সংকট নেই।
মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে এসে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, হঠাৎ তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কিছু এলাকায় অল্প সময়ের জন্য সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে। তবে পর্যাপ্ত মজুদ থাকায় সবাই প্রয়োজনমতো তেল পাবেন। তিনি জনগণকে অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানান।
মন্ত্রী আরও জানান, ডিমান্ড ও সাপ্লাইয়ের মধ্যে সাময়িক ব্যবধান তৈরি হয়েছে। সাধারণ জ্ঞানের কথায়, চাহিদা বেড়ে গেলে সাময়িক ক্রাইসিস হতে পারে। সরকার সাপ্লাই বজায় রাখছে এবং এনার্জি রেগুলেটরি কমিশন তেলের দাম নির্ধারণের জন্য কাজ করছে, তবে এখনও কোনো দাম বৃদ্ধি করা হয়নি।
ভিওডি বাংলা/জা







