• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক    ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ এ.এম.
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক মঙ্গলবার (২৪ মার্চ) অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বৈঠকটি শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

গত ১৫ মার্চ স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদের এই বিশেষ কমিটি গঠন করা হয়। সংসদের কার্যক্রম ও আইন প্রণয়নের ক্ষেত্রে কমিটিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে। এসব অধ্যাদেশের মধ্যে কোনগুলো বহাল রাখা হবে এবং কোনগুলো বাতিল করা প্রয়োজন-তা বিস্তারিত যাচাই-বাছাই করা হবে।

পর্যালোচনা শেষে বিষয়গুলো নিয়ে কমিটিতে আলোচনা হবে এবং সুপারিশ আকারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান এসব অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সংবিধান অনুযায়ী, সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংলাপে অংশ নিতে ড. ইউনূস জাপানে, আছেন লামিয়া মোরশেদও
সংলাপে অংশ নিতে ড. ইউনূস জাপানে, আছেন লামিয়া মোরশেদও
ঈদের আনন্দ সড়কেই মাটি: পঙ্গু হাসপাতালে হাজারো আহত রোগী
ঈদের আনন্দ সড়কেই মাটি: পঙ্গু হাসপাতালে হাজারো আহত রোগী
আতঙ্ক নয়, প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জ্বালানিমন্ত্রীর
আতঙ্ক নয়, প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জ্বালানিমন্ত্রীর