• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরান-যুক্তরাষ্ট্র প্রধান প্রধান বিষয়ে `একমত’ হয়েছে: ট্রাম্প

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ মার্চ ২০২৬, ১০:০২ পি.এম.

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় আজ সোমবার (২৩ মার্চ) মিসিসিপি অঙ্গরাজ্যের মেমফিসের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ফ্লোরিডার একটি বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমাদের মধ্যে বেশ জোরালো আলোচনা হয়েছে।  দেখা যাক এগুলো কোন দিকে নিয়ে যায়।  আমি বলব, আমাদের মধ্যে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের ক্ষেত্র তৈরি হয়েছে। এমনকি প্রায় সব বিষয়ে আমরা একমত হতে পেরেছি।’

ট্রাম্প যোগ করেন, ‘তারা (ইরান) একটি চুক্তি করতে খুব আগ্রহী।  আমরাও একটি চুক্তি করতে চাই।  সম্ভবত ফোনের মাধ্যমে আমাদের কথা হবে।’

ট্রাম্প জানান, তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার এই আলোচনা চালাচ্ছেন।

ইরানের ঠিক কার সঙ্গে কথা হচ্ছে, তার নাম উল্লেখ না করলেও ট্রাম্প জানান, এই আলোচনায় ইরানের একজন ‘শীর্ষ পর্যায়ের সম্মানিত নেতা’ অন্তর্ভুক্ত ছিলেন।

তবে ট্রাম্প জানান, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র এখনো কিছু জানতে পারেনি।  খামেনি বেঁচে আছেন কি না, তা তিনি নিশ্চিত নন।

ট্রাম্প যোগ করেন, তিনি মোজতবা খামেনির মৃত্যু কামনা করেন না।  রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন। 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রে হামলা, একজন নিহত
ইরানে রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রে হামলা, একজন নিহত
মার্কিন ট্রেজারি বন্ড কিনলে হামলা হবে: ইরানের স্পিকার
মার্কিন ট্রেজারি বন্ড কিনলে হামলা হবে: ইরানের স্পিকার
ইসরায়েলজুড়ে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলজুড়ে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা