• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার, নাঈম-নাদিফও পেয়েছেন দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক    ২৩ মার্চ ২০২৬, ০৯:০২ পি.এম.

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে।  প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।  অভিজ্ঞতাসম্পন্ন বাশার এর আগেও জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন।  জাতীয় দলের সাবেক এই অধিনায়ক প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।

নতুন এই প্যানেলে বাশারের সঙ্গে থাকছেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত।  তিনি গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন বিদায়ী প্যানেলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।  এছাড়া প্যানেলে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন ঘরোয়া ক্রিকেটের রান মেশিন নাঈম ইসলাম ও সাবেক ক্রিকেটার নাদিফ চৌধুরী।বাংলাদেশ সংবাদ পরিবেশক

নাঈম ইসলামের রয়েছে দীর্ঘ দুই দশকের সমৃদ্ধ ক্যারিয়ার।  সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজারেরও বেশি রানের মালিক নাঈম বর্তমানে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির (৩৪টি) রেকর্ডধারী। অন্যদিকে, নাদিফ চৌধুরী বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার পাশাপাশি অবসর পরবর্তী সময়ে প্রতিভা অন্বেষণে কাজ করেছেন। বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবেও তার কাজ প্রশংসিত হয়েছে।

এই প্যানেলটি আফ্রিকায় অনুষ্ঠিতব্য আগামী আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দল নির্বাচনের দায়িত্বে থাকবে। বিসিবি ও দেশের ক্রিকেটপ্রেমীরা প্রত্যাশা করছেন, এই অভিজ্ঞ প্যানেলের হাত ধরে বিশ্বমঞ্চের জন্য একটি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল ।

 
 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ আর্জেন্টিনার
সূচি প্রকাশ মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ আর্জেন্টিনার
দেশের ক্রিকেটারদের ঈদ উদযাপন
দেশের ক্রিকেটারদের ঈদ উদযাপন
ঈদের আগাম শুভেচ্ছা জানালেন হামজা চৌধুরী
ঈদের আগাম শুভেচ্ছা জানালেন হামজা চৌধুরী