• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হামলা স্থগিতের ঘোষণায় কমলো তেলের দাম

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ মার্চ ২০২৬, ০৮:৫০ পি.এম.

জ্বালানী বিষয়ক চরম সংকটে বিশ্বের মানুষকে না ভোগাতে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।  
এ ঘোষণা আসার পর আন্তর্জাতিক বাজারে  তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে।  সোমবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

তবে ইরান বলছে,  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা বন্ধের কারণ হিসেবে বিশ্বকল্যানের যে ‘গঠনমূলক আলোচনা’ সংক্রান্ত দাবি করেছেন, তা নাকচ করছে ইরান।  

ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্পের এ বক্তব্য বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমানো এবং সামরিক প্রস্তুতির জন্য সময় নেওয়ার কৌশলের অংশ হতে পারে।

মন্ত্রণালয় আরও জানায়, আঞ্চলিক দেশগুলোর মধ্যস্থতায় উত্তেজনা প্রশমনের উদ্যোগের পরিপ্রেক্ষিতে তেহরান স্পষ্ট করেছে, যুদ্ধের সূচনা তারা করেনি এবং এ সংঘাতের দায় অন্য পক্ষের।

আল-জাজিরার তথ্যমতে, জিএমটি ১১ :০৮ নাগাদ ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলে প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ১৩ ডলার বা প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ কমে সেশন লো ৮৫ দশমিক ২৮ ডলারে অবস্থান করছে।

এর আগে জাহাজে ইরানের হামলার কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলারের উপরে উঠে গিয়েছিল।

 
 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান
বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান
নিউইয়র্কে অবতরণের সময় বিমান-গাড়ির সংঘর্ষ
নিউইয়র্কে অবতরণের সময় বিমান-গাড়ির সংঘর্ষ
ইরানে রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রে হামলা, একজন নিহত
ইরানে রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রে হামলা, একজন নিহত