• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবি’র প্রতি জিএম কাদেরের সমর্থন


প্রকাশ:  ২৭ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ পি.এম.
শেয়ার করুন 0
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবি’র প্রতি জিএম কাদেরের সমর্থন

নিজস্ব প্রতিবেদক
আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবির প্রতি আবারো সমর্থন ব্যক্ত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদর। তিনি বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা বৈষম্যের শিকার। শিক্ষা ব্যবস্থায় বৈষম্য রেখে বৈষম্যহীন সমাজ হয় না।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা জাতীয়করণের যৌক্তিতা তুলে ধরে ২০২০ সালের ১৯ নভেম্বর ও ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে বক্তব্যে করেছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

সোমবার ২৭ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে মূলধারার শিক্ষা ব্যবস্থার সাথে একীভূত করা হয়েছে। সাধারণ শিক্ষার সাথে মাদ্রাসা শিক্ষার সনদের স্বীকৃতিও দেয়া হয়েছে। এমনকি প্রাথমিক থেকে মাদ্রাসা শিক্ষার বাকি অংশ একইভাবে এমপিও ভূক্ত হয়ে শতভাগ বেতন-ভাগ পাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য অধিকারের আড়ালে রয়ে গেছে প্রথম থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। দ্রারিদ্র্যতার সাথে যুদ্ধ করে এই সকল মাদ্রাসা টিকে আছে। আর মানবেতর জীবন যাপন করলেও, দায়িত্ব পালনে অনিহা নেই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের।

বিবৃতিতে ক্ষোভের সাথে জিএম কাদের বলেন, যৌক্তিক দাবিতে দারিদ্রপিড়িত এই শিক্ষক সমাজ যখন আন্দোলনে নামে, তাদের ওপর নির্যাতন চালানো হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান তিনি।

ভিওডি বাংলা/ এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন