• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শোলাকিয়ায় ঈদের নামাজে মানুষের ঢল

কিশোগঞ্জ প্রতিনিধি    ২১ মার্চ ২০২৬, ০১:৪২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

প্রতি বছরই ঈদে লাখো মুসল্লির পদভারে মুখরিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। এবারও শোলাকিয়া ঈদগাহ ময়দান যেন নতুন এক ইতিহাসের সাক্ষী হলো। পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম জামাতে শোলাকিয়ায় রেকর্ড ৭ লাখ মুসল্লির নামাজ আদায় করে।  

শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তবে সকাল ৯টার মধ্যেই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান জনসমুদ্রে পরিণত হয়। ফলে জামাত শুরুর আগেই শোলাকিয়া ঈদগাহ ময়দান ছাড়িয়ে মাঠের আশে-পাশের রাস্তা, ঈদগাহ পুকুর, শোলাকিয়া সেতু ও সেতু পেরিয়ে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে ছড়িয়ে যায় জনস্রোত। তাতেও জায়গা না পেয়ে বাসাবাড়ির ছাদ, উঠান, অদূরের গাছবাজার এলাকা এবং বিভিন্ন গলিপথে জামাতের জন্য দাঁড়ান বিপুল সংখ্যক মুসল্লি। 

লাখো কণ্ঠের আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শোলাকিয়া ঈদগাহ। এতো বড় ঈদ জামাত এর আগে কখনো দেখেনি শোলাকিয়া। এতে ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ ইমামতি করেন। 

রেওয়াজ অনুযায়ী, সকাল ১০টায় ঈদ জামাত শুরু হওয়ার ১৫ মিনিট আগে শর্টগানের ফাঁকা গুলির আওয়াজ করে নামাজের প্রস্তুতির সংকেত দেওয়া হয়। নামাজ শেষে ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ দেশ-জাতি ও মুসলিম উম্মাহর জন্য মঙ্গল এবং আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এসময় লাখো মুসল্লির আমীন, আমীন ধ্বনিতে এ সময় মুখরিত হয়ে উঠে পুরো ঈদগাহ এলাকা।

ঈদ জামাতকে কেন্দ্র করে এবারও নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। মাঠে স্থাপন করা হয় ওয়াচ টাওয়ার। ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসা হয় ঈদগাহ ময়দান, আশেপাশের এলাকা এবং অলিগলিসহ মাঠ সংলগ্ন চারপাশ। পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় এবারো যুক্ত ছিল ড্রোন। সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ান এবং পুলিশের ১১০০ জন সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর দেড় হাজারের মতো সদস্য দিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয় শোলাকিয়া ঈদগাহ ময়দানকে। ঈদগাহ ময়দানের প্রবেশপথে স্থাপিত আর্চওয়ে দিয়ে মুসল্লিদের ঢুকতে হয় ঈদগাহ ময়দানে। 

এর আগে আরও অন্তত কয়েক দফা মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের দেহ তল্লাসি করা হয়। নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের শুধু জায়নামাজ নিয়ে ঈদগাহে ঢুকতে দেয়া হয়। ঈদের দিন শোলাকিয়ায় ঈদের জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ২টি স্পেশাল ট্রেন চলাচল করেছে। একটি ট্রেন ভৈরব থেকে সকাল ৬টায় ছেড়ে আসে এবং অন্যটি ময়মনসিংহ থেকে সকাল পৌনে ৬টায় ছেড়ে আসে। মাঠের সুনাম ও জনশ্রুতির কারণে কিশোরগঞ্জের প্রত্যন্ত অঞ্চল ও সারাদেশের বিভিন্ন জেলা থেকে শোলাকিয়ায় মুসল্লিদের সমাগম ঘটে। 

ভিওডি বাংলা/আরকেএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনার বেড়ায় জবাই করা লাশ উদ্ধার
পাবনার বেড়ায় জবাই করা লাশ উদ্ধার
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা স্বাভাবিক, নেই যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা স্বাভাবিক, নেই যানজট
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের ২০ গ্রামে ঈদ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের ২০ গ্রামে ঈদ