• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঈদ কেন্দ্র করে রিজার্ভ চাঙা

নিজস্ব প্রতিবেদক    ২০ মার্চ ২০২৬, ১০:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে ২ সপ্তাহে উল্লেখযোগ্যভাবে বেড়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। এতে ঈদের আগে চাঙা হয়ে উঠেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ফলে বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬ মার্চ পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যা ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

এর আগে গত ৩ মার্চ পর্যন্ত দেশে মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ছিল ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

এদিকে চলতি মার্চের প্রথম ১৪ দিনে দেশে ২ বিলিয়ন বা ২০০ কোটির বেশি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ২২০ কোটি ৪৪ লাখ ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ হাজার কোটি টাকা।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার ব্যাংক খোলা
যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার ব্যাংক খোলা
৪৭ পোশাক কারখানা এখনো বেতন-বোনাস দেয়নি
৪৭ পোশাক কারখানা এখনো বেতন-বোনাস দেয়নি
ঈদের ছুটিতেও সীমিত পরিসরে ব্যাংক খোলা আজ
ঈদের ছুটিতেও সীমিত পরিসরে ব্যাংক খোলা আজ