• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চাটমোহরে গরিব অসহায় দুস্থদের মাঝে শাড়ি বিতরণ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ২০ মার্চ ২০২৬, ০৪:২২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পাবনা চাটমোহর উপজেলার ৩- আসনের এমপি মাওলানা আলী আছগারের বিশেষ বরাদ্দের শাড়ি বিতরণ করা হয়েছে।

জামায়াতে ইসলামী চাটমোহর পৌর শাখার সেক্রেটারি মো. সাদ্দাম হোসেন জানান, চাটমোহর ভাঙ্গুড়া এবং ফরিদপুর উপজেলার জন্য ৭০০ পিস শাড়ি বরাদ্দ পান এমপি মহোদয়।

এর মধ্যে ৩০০ পিস শাড়ি চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার বিধবা, অসহায়, দুস্থ এবং গরিবদের মাঝে এই শাড়ি বিতরণ করা হয়।

এ সময় জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান হাবিবসহ উপজেলা, পৌর এবং ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই ৩০০ পিস শাড়ি বিতরণ করেন।

এ ব্যাপারে জামায়াতে ইসলামীর চাটমোহর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল হামিদ জানান, প্রকৃত হকদারদের মাঝেই এমপি মহোদয়ের বরাদ্দের এই শাড়ি বিতরণ করা হয়েছে।

ভিওডি বাংলা-প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমারখালীতে ওসির গাড়ি ভাঙচুর করলো এমপির ভাই
কুমারখালীতে ওসির গাড়ি ভাঙচুর করলো এমপির ভাই
ইরানের হামলার পর হাইফায় তেল শোধনাগারে আগুন
ইরানের হামলার পর হাইফায় তেল শোধনাগারে আগুন
ভাঙ্গুড়ায় ভাড়াটিয়া বিরোধে গৃহবধূকে মারধর, থানায় অভিযোগ
ভাঙ্গুড়ায় ভাড়াটিয়া বিরোধে গৃহবধূকে মারধর, থানায় অভিযোগ