• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সৌদির সঙ্গে মিল রেখে ফরিদপুরের ১২ গ্রামে ঈদের জামাত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি    ২০ মার্চ ২০২৬, ১১:০৫ এ.এম.
ফরিদপুরের বোয়ালমারীতে সৌদির সঙ্গে মিল রেখে অনুষ্ঠিত ঈদের জামাতে মুসল্লিদের অংশগ্রহণ-ছবি-ভিওডি বাংলা

পবিত্র ঈদুল ফিতরের জামাত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার অন্তত ১২টি গ্রামে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়ভাবে নির্ধারিত সময় অনুযায়ী এসব এলাকায় ঈদের নামাজ আদায় শুরু হয়।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় বোয়ালমারী উপজেলার মাইটকুমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

ঈদুল ফিতরের জামাতে আশপাশের গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এরপর সকাল সাড়ে ৮টায় একই এলাকার মাইটকুমড়া জামে মসজিদ মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া সকাল সাড়ে ৯টায় সহস্রাইল বাজারে এবং সকাল ১০টায় আলফাডাঙ্গা উপজেলার রাখালতলী বাজারে আরও দুটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব এলাকায় সকাল থেকেই ঈদের আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। পরিবারগুলোতে প্রস্তুত করা হয়েছে সেমাই, পোলাওসহ নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার।

স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রামের মির্জারখীল দরবার শরিফের মাওলানা শামসুল আরেফিনের অনুসারীরা বহু বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন ও ঈদের নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও নির্ধারিত সময়ের আগেই তারা ঈদ উদযাপন করছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় ভাড়াটিয়া বিরোধে গৃহবধূকে মারধর, থানায় অভিযোগ
ভাঙ্গুড়ায় ভাড়াটিয়া বিরোধে গৃহবধূকে মারধর, থানায় অভিযোগ
‎সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থীকে কোপানোর অভিযোগ
‎সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থীকে কোপানোর অভিযোগ
আফগানিস্তানে চাঁদ উঠেছে তাই চাঁদপুরে ৭ মুসল্লির ঈদ উদ্‌যাপন
আফগানিস্তানে চাঁদ উঠেছে তাই চাঁদপুরে ৭ মুসল্লির ঈদ উদ্‌যাপন