• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

নিজস্ব প্রতিবেদক    ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল ফিতর উদযাপন হবে শনিবার (২১ মার্চ)।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষে এই সিদ্ধান্ত জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি চাঁদ দেখা কমিটির সভাপতি।

ইসলামিক ফাউন্ডেশন বলছে, বাংলাদেশের কোনো জেলা থেকে চাঁদ দেখার খবর আসেনি। ফলে শুক্রবার ৩০ রোজা পূর্ণ হবে। শাওয়াল মাস গণনা শুরু হবে শনিবার থেকে।

হিজরি সালের রমজানে এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাধারণত বাংলাদেশের এক দিন আগে চাঁদ দেখা যায়। এবার সৌদি আরবে ঈদুল ফিতর হবে শুক্রবার।

ঈদুল ফিতরের সাত দিনের সরকারি ছুটি শুরু হয়ে গেছে মঙ্গলবার থেকে। ঈদের পর আগামী ২৪ মার্চ আবার অফিস আদালত খুলবে।

শনিবার জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় হবে ঈদুল ফিতরের প্রধান জামাত। সেখানে একসঙ্গে ৩৫ হাজার মানুষের অংশগ্রহণে ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে এবার।

ভিওডি বাংলা/আরআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
গুলশান-বনানী লেক রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ
ছবি: সংগৃহীত
সেতুমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
লণ্ডনে সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের অগ্রগতি তুলে ধরলেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম
লণ্ডনে সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের অগ্রগতি তুলে ধরলেন যোগাযোগমন্ত্রী