• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া চাওয়ায় অটোরিকশা চালককে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি    ১৯ মার্চ ২০২৬, ১২:০৮ পি.এম.
দৌলতদিয়া ঘাটে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায় রোধ করেন ইউএনও সাথী দাস-ছবি-ভিওডি বাংলা

মানিকগঞ্জের দৌলতদিয়া ঘাট এলাকায় ঈদযাত্রায় যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে অভিযান চলাকালে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাসের কাছে দুই অটোরিকশাচালক বাড়তি ভাড়া দাবি করে পড়েন জরিমানার মুখে।

বুধবার (১৮ মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস বাসস্ট্যান্ড ও ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

মানিকগঞ্জের দৌলতদিয়া ঘাট এলাকায় ঈদযাত্রা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অভিযান চালানো হয়। এ সময় দুই অটোরিকশা চালক ইউএনও সাথী দাসকে সাধারণ যাত্রী মনে করে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দাবি করেল অবিলম্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় অভিযানের মূল লক্ষ্য ছিল ঈদে যাত্রীদের জন্য অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা এবং যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা। অভিযানকালে মাহেন্দ্র স্ট্যান্ডে দুই চালক অতিরিক্ত ভাড়া চাওয়ায় জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, একই সময়ে কিছু বাস ও অটোরিকশা চালকের কাছ থেকেও অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। পরে ওই যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়। মাহেন্দ্র স্ট্যান্ডের দুই চালককে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়।

কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় বরদাস্ত করা হবে না বলে জানান ইউএনও সাথী দাস। যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়েছে।  ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ঘাট এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একজন কর্মকর্তার একাধিক দায়িত্বে বদলাচ্ছে ভাঙ্গুড়ার প্রশাসনিক চিত্র
একজন কর্মকর্তার একাধিক দায়িত্বে বদলাচ্ছে ভাঙ্গুড়ার প্রশাসনিক চিত্র
কুমারখালীতে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ
কুমারখালীতে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ
তিস্তা পাড়ের অসহায় পরিবারে শান্তি সংঘের ঈদ উপহার বিতরণ
রাজারহাট তিস্তা পাড়ের অসহায় পরিবারে শান্তি সংঘের ঈদ উপহার বিতরণ