• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি    ১৯ মার্চ ২০২৬, ১১:৩০ এ.এম.
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত উজ্জ্বল বর্তমানে যশোরের হাসপাতালে চিকিৎসাধীন-ছবি-ভিওডি বাংলা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলিতে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। 

বুধবার (১৮ মার্চ) মহেশপুর ৫৮ বিজিবির অধিনস্ত শ্যামকুড় বিওপির মূল পিলার থেকে প্রায় ৫০ গজ দূরে ভারতের ফটিককারী এলাকায় সংঘটিত হয় এ ঘটনাটি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সাংবাদিকদের জানিয়েছেন, উজ্জ্বল হোসেন ভোরের দিকে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। 

এ সময় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের ফটিককারী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে উজ্জ্বল গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য যশোরের হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আহত উজ্জ্বল হোসেন মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া বসতিপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে। নেপা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও মানব পাচারের সঙ্গে উজ্জ্বল হোসেনের জড়িত থাকার গুঞ্জন রয়েছে। ঘটনার দিন তিনি সীমান্ত অতিক্রমের সময় বিএসএফের টহল দলে লক্ষ্য হন।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান আরও জানান, “উজ্জ্বল হোসেন বর্তমানে যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। আমরা আহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি।”

এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একজন কর্মকর্তার একাধিক দায়িত্বে বদলাচ্ছে ভাঙ্গুড়ার প্রশাসনিক চিত্র
একজন কর্মকর্তার একাধিক দায়িত্বে বদলাচ্ছে ভাঙ্গুড়ার প্রশাসনিক চিত্র
কুমারখালীতে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ
কুমারখালীতে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ
তিস্তা পাড়ের অসহায় পরিবারে শান্তি সংঘের ঈদ উপহার বিতরণ
রাজারহাট তিস্তা পাড়ের অসহায় পরিবারে শান্তি সংঘের ঈদ উপহার বিতরণ