পদ্মা সেতু হয়ে স্বস্তির ঈদযাত্রা, বাড়ি ফিরছেন ২১ জেলার মানুষ

বৃষ্টিস্নাত সকালে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের ঘরমুখো ২১ জেলার মানুষরা স্বস্তিতে বাড়ি ফিরছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সরেজমিনে দেখা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এবং সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোলপ্লাজায় সাধারণ সময়ের তুলনায় কিছুটা বেশি যানবাহনের চাপ রয়েছে। তবে সেতু কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থাপনায় টোল দ্রুত প্রদান হয়ে যাওয়া কারণে যানজট নেই।
এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত ছোট গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যাও চোখে পড়ে। অনেকেই দুই চাকার বাহনেই দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন।
পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানিয়েছেন, সেতু কর্তৃপক্ষ দক্ষিণাঞ্চলের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে কাজ অব্যাহত রেখেছে। বড় যানবাহনের জন্য সাতটি এবং মোটরসাইকেলের জন্য তিনটি আলাদা টোল কাউন্টার চালু থাকায় দ্রুত টোল আদায় সম্ভব হচ্ছে। ফলে টোল প্লাজায় দীর্ঘ সারি ছাড়াই গাড়ি চালকরা সেতু পারাপার করতে পারছেন।
গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে টোল থেকে আয় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা।
পদ্মা সেতুর টোল প্লাজায় বড় যানবাহনের জন্য সাতটি এবং মোটরসাইকেলের জন্য তিনটি আলাদা টোল কাউন্টার চালু থাকায় দ্রুত টোল আদায় সম্পন্ন হচ্ছে। ফলে টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি ছাড়াই চালকরা সেতু পার হতে পারছেন।
ভিওডি বাংলা/জা







