টপ নিউজ
নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, বহু হতাহতের শঙ্কা
বগুড়া প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬, ০৩:২২ পি.এম.

ছবি: সংগৃহীত
ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার(১৮ মার্চ) বিকেলে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশন ছেড়ে যাওয়ার পরপরই লাইনচ্যুত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারে কাজ চলছে।
ভিওডি বাংলা/আরআর







