• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাইবান্ধায় ঈদ সামগ্রী উপহার পেলেন রেখা বেগম

গাইবান্ধা প্রতিনিধি    ১৮ মার্চ ২০২৬, ১২:১২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

গাইবান্ধা সদর উপজেলা শাখার বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে উপজেলার বোয়ালি ইউনিয়নের দক্ষিণ ফলিয়া গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে রেখা বেগমের বাড়ি গিয়ে তার হাতে ঈদ সামগ্রী তুলে দেয় বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা  জেলা শুভসংঘের সহ-সভাপতি মো. আশিদুল ইসলাম,  সাধারণ সম্পাদক আহসানিয়া তাসনিম স্নিন্ধা ও গাইবান্ধা সদর উপজেলা শুভসংঘের সভাপতি- মো. ছামিউল বাসির, সহ-সভাপতি মো. জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. আতিকুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মো. হামিম হোসেন ও স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা।

ঈদ সহায়তার মধ্যে ছিল- চাল, ডাল, তৈল, আলু, পেয়াজ, রসুন, হলুদ, মুরগি, গরম মসলা, মুড়ি, সেমাই, কিসমিস, বাদাম, লবণ, দুধ ও চিনি।

রেখা বেগম বলেন, ‘আমার স্বামী ১০ বৎসর আগে মৃত্যু বরণ করেছেন, একটা মানসিক ভারসাম্যহীন ছেলে ছিল সেও হারিয়ে গিয়েছে এবং আমার গলার সমস্যা জোরে কথা বলতে পারি না। খুব কষ্টের মধ্যে জীবন যাপন করছি। এখন পর্যন্ত কোন সংগঠন বা কোন পক্ষ থেকেও সাহায্য পাইনি। প্রতিবেশীদের বাড়িতে ছোটোখাটো কাজ করে সংসার চালাতে গিয়ে কষ্ট হয়। ইদের আগে বসুন্ধরা শুভসংঘ আমাকে সহায়তা করেছে। আমি বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানাই। 

বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি- ছামিউল বাসির বলেন, ‘আমাদের এই ছোট প্রচেষ্টায় যদি একটি পরিবারের মুখে হাসি ফোটে, তবেই আমাদের সার্থকতা। আমরা বিশ্বাস করি মানুষ মানুষের জন্য। তাই সবাইকে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’

বসুন্ধরা শুভসংঘের জেলা সাধারণ সম্পাদক- আহসানিয়া তাসনিম স্নিন্ধা বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ যেভাবে মানুষের কল্যাণে কাজ করছে, তা সত্যি প্রশসংনীয়। রেখা বেগম এর  মতো অসহায় মানুষদের বসুন্ধরা শুভসংঘ পাশে এভাবে থাকবে এটাই প্রত্যাশা।’

ভিওডি বাংলা/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাতৃদুগ্ধ পান কেন্দ্রের সামনে ময়লা আবর্জনা
মাতৃদুগ্ধ পান কেন্দ্রের সামনে ময়লা আবর্জনা
শরীরে ক্ষত, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
শরীরে ক্ষত, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ঈদযাত্রায় সাভারে ৪ কিলোমিটার সড়কে ধীরগতি
ঈদযাত্রায় সাভারে ৪ কিলোমিটার সড়কে ধীরগতি