• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদে ঘর ছাড়ার আগে এই ৬টি প্রস্তুতি নিলে নিরাপদ থাকবেন যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রস্তুতি লারিজানির মৃত্যুর প্রতিশোধে তেলআবিবে আইআরজিসির বড় হামলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ঈদযাত্রায় সাভারে ৪ কিলোমিটার সড়কে ধীরগতি

সাভার প্রতিনিধি    ১৮ মার্চ ২০২৬, ১১:০১ এ.এম.
ঈদকে সামনে রেখে সাভারের বিভিন্ন সড়কে যানবাহনের চাপ বাড়লেও দীর্ঘ যানজটের পরিবর্তে ধীরগতিতে চলছে যান চলাচল-ছবি-ভিওডি বাংলা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। এরই মধ্যে ঢাকার আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চাপ বাড়লেও সাভারে এখনো তেমন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি। তবে কিছু অংশে প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতিতে যান চলাচলের চিত্র দেখা গেছে।

বুধবার (১৮ মার্চ) সকালে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক এবং আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়ক ঘুরে এমন পরিস্থিতি লক্ষ্য করা যায়।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, উল্লাইল, গেন্ডা ও সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও উল্লেখযোগ্য যানজট বা দীর্ঘসূত্রতা দেখা যায়নি। তবে নবীনগর-চন্দ্রা সড়কের পলাশবাড়ি থেকে বাইপাইল এবং বাড়ইপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত কিছু অংশে ধীরগতিতে যান চলাচল করছে।

যাত্রী রফিকুল ইসলাম জানান, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত যাত্রাপথ স্বস্তিদায়ক ছিল। তবে নবীনগর পেরিয়ে সড়কে গাড়ির গতি কিছুটা কমে আসে, ফলে সামান্য ভোগান্তি হয়েছে।

অন্যদিকে, ইতিহাস পরিবহনের চালক ইসমাইল হোসেন বলেন, সামগ্রিকভাবে সড়কের পরিস্থিতি ভালো। চন্দ্রা ও পশালবাড়ি এলাকায় কিছুটা ধীরগতি থাকলেও দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়নি।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাজাহান জানান, ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। যানজট এড়াতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ৯
শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ৯
মাতৃদুগ্ধ পান কেন্দ্রের সামনে ময়লা আবর্জনা
মাতৃদুগ্ধ পান কেন্দ্রের সামনে ময়লা আবর্জনা
শরীরে ক্ষত, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
শরীরে ক্ষত, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার