• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদে ঘর ছাড়ার আগে এই ৬টি প্রস্তুতি নিলে নিরাপদ থাকবেন যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রস্তুতি লারিজানির মৃত্যুর প্রতিশোধে তেলআবিবে আইআরজিসির বড় হামলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

ঈদের মাংসের লোভ দেখিয়ে ৭৭ লাখ টাকা আত্মসাৎ

বগুড়া প্রতিনিধি    ১৮ মার্চ ২০২৬, ১০:৪১ এ.এম.
ঈদে মাংস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে উধাও সমবায় সমিতির কর্তারা; ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগীরা-ছবি-ভিওডি বাংলা

ঈদুল ফিতরকে সামনে রেখে মাংস সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে বছরজুড়ে সঞ্চয়ের নামে প্রায় ৭৭ লাখ টাকা সংগ্রহের পর উধাও হয়ে গেছে একটি সমবায় সমিতির পরিচালকরা। ঘটনাটি ঘটেছে বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকায়, যেখানে প্রতারণার শিকার হয়েছেন অন্তত ১২০০ পরিবার।

মঙ্গলবার (১৭ মার্চ) নির্ধারিত দিনে মাংস নিতে এসে ভুক্তভোগীরা জানতে পারেন, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, মালগ্রাম নতুনপাড়া এলাকার আব্দুল হাকিম, আকরাম ও শাহিন ‘ফোর স্টার বিজনেস সমবায় সমিতি’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। তারা ঈদ উপলক্ষে সারা বছর সাপ্তাহিক কিস্তিতে টাকা জমা নিলে শেষ সময়ে নির্দিষ্ট পরিমাণ মাংস দেওয়ার আশ্বাস দেন।

সমিতির সদস্যদের দাবি, প্রতি কার্ডের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার টাকা। অনেকেই একাধিক কার্ড গ্রহণ করায় মোট জমার পরিমাণ দাঁড়ায় প্রায় ৭৭ লাখ টাকা। প্রাথমিকভাবে ১৫ মার্চ মাংস বিতরণের কথা থাকলেও পরে তা পিছিয়ে ১৭ মার্চ নির্ধারণ করা হয়। কিন্তু ওই দিনও কোনো বিতরণ কার্যক্রম না করে সমিতির সংশ্লিষ্টরা এলাকা থেকে গা ঢাকা দেন।

ভুক্তভোগীদের একজন পারুল বলেন, “অনেক কষ্ট করে প্রতি সপ্তাহে ১০০ থেকে ১৫০ টাকা জমা দিতাম, শুধু ঈদে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। এখন সব হারিয়ে ফেলেছি।”

আরেক ভুক্তভোগী আখলি বেগম জানান, তারা ১০-১২ কেজি মাংস পাওয়ার আশায় ছিলেন। “এখন শুনছি তারা পালিয়েছে। এই ঈদে হয়তো মাংস খাওয়াই হবে না,” বলেন তিনি।

ঘটনার পর থেকে সমিতির কার্যালয় বন্ধ রয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কামরুজ্জামান জানান, ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত তাদের জমাকৃত অর্থ ফেরত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় সাভারে ৪ কিলোমিটার সড়কে ধীরগতি
ঈদযাত্রায় সাভারে ৪ কিলোমিটার সড়কে ধীরগতি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ